উদ্যোক্তা ও কর্মসংস্থান

উদ্যোক্তা ও কর্মসংস্থান : দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টি।
একটি সেলাই মেশিন শুধু কাপড় সেলাই করে না।
বাস্তবায়ন করে স্বপ্ন, মর্যাদা আর আগামীর সম্ভাবনা।
সেলাই প্রশিক্ষণ শেষে, সেলাই মেশিন প্রদান করে উদ্যোক্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে “নকশী বাংলা ফাউন্ডেশন” অনন্য উদ্যোগ নিয়েছে।
অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের অন্যতম কার্যকর উপায় হলো স্বনির্ভরতার সুযোগ সৃষ্টি। বর্তমান সমাজে বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও পরিবারে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, সেলাই মেশিন প্রদান একটি পরীক্ষিত ও টেকসই কর্মসূচি। অল্প পুঁজি ও স্বল্প প্রশিক্ষণেই সেলাই শিল্পে দক্ষতা অর্জন সম্ভব হওয়ায় এই খাতে প্রশিক্ষিত কর্মী’র জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাহিদা রয়েছে।
দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ” নকশী বাংলা ফাউন্ডেশন “এর স্বাবলম্বী প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেলাই প্রশিক্ষণ নিয়ে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, সনদপত্র গ্রহণের পর।
কর্মসংস্থান প্রকল্প (বিভাগে) আবেদন করে শর্তসাপেক্ষে সহজ কিস্তিতে সেলাই মেশিন দেয়া হয়।
এতে উদ্যোক্তা হিসাবে টেইলার্স ব্যবসা শুরু করতে পারেন প্রশিক্ষিত কর্মীরা।
“নকশী বাংলা ফাউন্ডেশন” স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য কাজ করে যাচ্ছে।

Swapna Goala received a sewing machine through the ‘Nokshi Bangla’ entrepreneurship and employment initiative.