বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল (২১ অক্টোবর) বুধবার, বিকাল ৪:০০ ঘটিকায় নগরীর মেন্দিবাগস্থ অস্থায়ী কার্যালয়ে সংস্থার উপদেষ্টা মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে ও উপদেষ্টা মাওলানা এম এ আলীম এর সঞ্চালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সর্বসম্মতিক্রমে বাস্তবতার আলোকে যে সিদ্ধান্ত উপনীত হয় : প্রধান পরামর্শক ও সমন্বয়ক (আহ্বায়ক কমিটি) জনাব তাইজুল ইসলাম ফয়েজ (প্রতিষ্ঠাতা), যিনি প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে কমিটির সকল নীতিগত সিদ্ধান্তে দিকনির্দেশনা প্রদান করবেন।
আহ্বায়ক: মাওলানা এম এ আলীম
যুগ্ম আহ্বায়ক: জনাব মোহাইমিন চৌধুরী
যুগ্ম আহ্বায়ক: জনাব মোঃ হিফজুর রহমান খাঁন
সদস্য সচিব: জনাব সৈয়দ মুহিবুর রহমান মিছলু।
সদস্য: জনাব মো: শাহীনুর রহমান চৌধুরী
সদস্য: জনাব মাজহারুল ইসলাম জয়নাল।
উল্লেখ্য, সংস্থার কার্যকরী পরিষদের (২০২৪-২০২৬) সেশনের মেয়াদ শেষ হওয়ার কারণে নবগঠিত এই আহ্বায়ক কমিটি ২০২৬-২০২৮ মেয়াদের নতুন দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠনের
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সভাপতির বক্তব্যে মুহাইমিন চৌধুরী বলেন, নতুন আহ্বায়ক কমিটির দক্ষ নেতৃত্বে নকশী বাংলা ফাউন্ডেশন দ্রুতই একটি গতিশীল ও নির্বাচিত নতুন কার্যনির্বাহী কমিটি উপহার পাবে।
উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন মো: আব্দুল আজিজ, মাওলানা উসমান গণি , এডভোকেট পলিনা রহমান, সাংবাদিক মো: হাবিবুর রহমান, জাকির হোসেন, শেখ আজিজুল হক সুজা, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, প্রমুখ।
