আমাদের সম্পর্কে

নক্শী বাংলা ফাউন্ডেশন বিশ্বাস করে যে শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা এবং পারস্পরিক সহযোগিতাই একটি উন্নত জাতি গঠনের প্রধান ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখে নারী শিক্ষা সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সাহিত্যচর্চার প্রসার, সংস্কৃতির বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার সুরক্ষা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক বৈষম্য হ্রাস এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা এবং সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।

শিক্ষা ও সংস্কৃতির বিকাশে প্রতিষ্ঠানটি বিভিন্ন গবেষণা, প্রকাশনা, বই প্রকাশ, সাহিত্যচর্চা এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে থাকে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে জনসচেতনতামূলক কর্মসূচি এবং টেকসই উন্নয়নভিত্তিক বিভিন্ন সামাজিক উদ্যোগও পরিচালিত হচ্ছে।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য“—এই মানবিক দর্শনকে ধারণ করে প্রতিষ্ঠানটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সহমর্মী, ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানবসেবা, সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সার্বিক অগ্রগতিতে অবদান রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম অঙ্গীকার।

মানবিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সামাজিক দায়বদ্ধতার নীতিতে পরিচালিত এই অলাভজনক প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থেকে টেকসই উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।