বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক কমান্ডার ও বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন এর উপদেষ্টা, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার রুহের মাগফেরাত কামনায় নকশী বাংলা ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১৯ এপ্রিল, রবিবার সংস্থার মেন্দিবাগস্থ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি প্রিন্সিপাল মো: শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল এর পরিচালনায় সমানিত অতিথির বক্তব্য রাখেন, হবিবপুর ও কেশবপুর কামিল মাদরাসা জগন্নাথপুর এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকীম। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মুহাম্মদ কাপ্তান মিয়া, প্রবাসী সোহেল আহমদ, সংস্থার সহ-সভাপতি এম এ আজীজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উসমান গণি আল মুজাহিদী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন, মির্জা জামাল পাশার ছেলে মির্জা আব্দুল হামিদ অভি,প্রমুখ।
আলোচনা সভা ও দুয়া মাহফিলে বক্তারা বলেন, মির্জা জামাল পাশা ছিলেন দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী| মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে| নকশী বাংলা ফাউন্ডেশনের অগ্রযাত্রায় তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান|
মির্জা জামাল পাশার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, নকশী বাংলা ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা এম এ আলিম সাহেবজাদায়ে বর্ণী রহ:।
বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা’র স্মরণে নকশী বাংলা ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
